POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গণঅধিকার পরিষদের ২টি আসন ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ২ টি আসন ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। চাঁদপুর-১ কচুয়া আসনে এনায়েত হাসিব ও চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে সাংবাদিক মোঃ জাকির হোসেন।

বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় কমিটি সারাদেশে ১৫০ টি নিবাচনী আসন ঘোষণ করে দলটি।

চাঁদপুর-১ কচুয়া আসনে এনায়েত হাসিব গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া চাঁদপুর ৩ আসনে সাংবাদিক মোঃ জাকির হোসেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক,সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন