চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাম হাত হারিয়ে জীবন–মরণ লড়াই করছে ১০ বছরের শিশু রিহান খাঁন। সোমবার দুপুরে কৈয়ারপুল পূর্ব বাজার এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশাকে দ্রুতগতির একটি ট্রাক অতিক্রম করার সময় শিশু রেহানের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। জোড়া লাগেনি সেই হাত। একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে হাতটি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় এক যুবক ও হাজীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় রেহানকে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রিহান চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের মো: হোসেনের ছেলে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জানান, এই হাতটি চাঁদপুর;সদর উপজেলার বহরিয়া গ্রামের প্রবাসী মো: হেসেনের ছেলে রিহান খান( ১০) এর।
সে ওই দিন চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার পথে কৈয়ারপুলে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ঘর্ষন লেগে হাতটি সাথে সাথে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে চিকিৎসকরা।
প্রতক্ষ্যদর্শী তানজিনা আক্তার জানান, আহত রিহানের দাদী মমিনা আক্তারের সাথে সে তার ফুফুর বাড়ি কুমিল্লা যাচ্ছিল। সে সিএনজি চালিত অটোরিকশায় দাদীর কোড়ে ছিল। হটাৎ হাত বাহিরে বের করতেই পাশের আর একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ঘর্ষন লাগে। এই সময় হাতটি খসে পড়ে যায়। পরে হাসপাতালে আনলে আবস্থা বেগতিক দেখে ঢাকা প্রেরন করে। এদিকে পড়ে যাওয়া হাতটি উদ্ধার করে তার সাথে দিয়ে দেয়া হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মহিউদ্দিন ফারুক বলেন কৈয়ারপুলে একটি খন্ডিত হাত পড়ে আছে এমন খবর পেয়ে হাতটি উদ্ধার করে রিহাদের চলমান অ্যাম্বুলেন্সে পৌছে দেয়।
রিহানের দাদী জানান, রিহান খানের বাবা মো: হোসেন প্রবাসে। মা রীমা আক্তারের সাথে পরিবারের দুরত্ব রয়েছে। দাদীর কাছে সে এখন লালন পালন হচ্ছে। তার আর ভাই বোন নাই।