POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলা পর্যায়ের কৈশোরকালীন পুষ্টি বিষয়ক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

চাঁদপুরে জেলা পর্যায়ের কৈশোরকালীন পুষ্টি বিষয়ক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার(২৫ নভেম্বর) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক প্রফেসর প্রিম রিজভী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার জনাব নিগার সুলতানা।

সভায় জেলার ৮ উপজেলার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সিভিল সার্জন অফিস ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালার মাধ্যমে জেলা পর্যায়ে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন