হাজীগঞ্জের ১২ টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় গ্রাম পুলিশের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ বলেন, ডিউটি করার সময় পোশাক থাকতে হবে, এবং ইউএনও’র নাম্বার সকলের মোবাইলে সেফ থাকতে হবে। না হলে ব্ল্যাকমিলের শিকার হবেন।
কেউ ফোন দিয়ে কোন কিছু বললে তাৎক্ষনিক ইউএনও’কে জাননের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকতে হবে। সকলের মোবাইল সাথে রাখবেন। যে কোন সময় জরুরী প্রয়োজনে ফোন দিয়ে তথ্য চাইবে উপজেলা প্রশাসন।
ওই সময় গ্রাম পুলিশরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, গ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। অতিদ্রুত এর সমাধান করার অনুরোধ করেন তারা।