চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় উদ্ধোধন করছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
বুধবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার পাশের সাবেক( এ এসপি অফিস) এ কার্যালয় উদ্ধোধন করা হয়। প্রথমে ফিতা কেটে কার্যালয়ের উদ্ধোধনের পর আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মহিউদ্দিন ফারুক, পৌর সচিব তোফায়েল আহমেদ, হাজীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, পৌর হিসাব রক্ষক সফিকুর রহমান। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাছান মাহমুদসহ মুক্তিযুদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।