আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দল গুলো। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার(১৯ নভেম্বর) সকাল ৭ টায় দলীয় নেতাকর্মী নিয়ে প্রচারণায় নামেন বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপন।
এ সময় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপন বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা করা হয়। নেতাকর্মীরা চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবে।
এদিকে নির্বাচনী প্রচারণায় যোগদেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার।
তিনি জানান, গেলো ১৭ বছর নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী ছিলো লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। দল থেকে তাকে প্রাথমিক ভাবে মনোনয়ন ঘোষণা দেওয়ায় খুশি নেতাকর্মীরা। এবং দলের স্বার্থে, যোগ্য ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হককে এ আসনে বিজয়ী করবে। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় ভালো স্ব – ফল পাচ্ছি ভোটারদের।