POPULAR BD NEWS
Popular BD News Logo

জামিয়া কোরআনিয়া মদীনাতুল উলূম মাদরাসার ৬১তম মাহফিল সম্পন্ন

ফারাবী খান | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫ | সময়: ১১:৩০ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জের ২নং বালিথুবা দক্ষিণ ইউনিয়নের জামিয়া কোরআনিয়া মদীনাতুল উলূম মাদরাসা ও এতিমখানা-এর উদ্যোগে ৬১তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

১৭ই নভেম্বর (সোমবার) পূর্ব সানকিসাইর মাদ্রাসার প্রাঙ্গণে প্রধান ওয়ায়েজিন হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আমিন জিহাদীসহ দেশ বরেণ্য আলেমগণ।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবিএ, পিজিডি, চেয়ারম্যান এন্ড সিইও: সারিনা আলম কনস্ট্রাকশন ও সভাপতি নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, স্পিডি গ্রুপ ও লায়ন আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. আলামিন।

এসময় তারা মাদ্রাসার সার্বিক বিষয় গুলি খোজ খবর নেন, মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও মাহফিলে আগত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন এবং দোয়া কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন