POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালকদলের চাঁদপুর জেলা শাখার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল নেতাকর্মী মত বিরোধ ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় স্বার্থে একতাবদ্ধ হয়ে হাজীগঞ্জ উপজেলার ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তাদের স্ব-স্ব পদ ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার রাতে দলটি জেলা শাখার আহবায়ক নুরে আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের পত্যাহার করা হয়।

পদ ফিরে পাওয়া নেতারা হলেন, জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের হাজীগঞ্জ উপজেলার আহবায়ক হাসান তপদার, হাজীগঞ্জ পৌর আহ্বায়ক মোঃ সুমন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও মোঃ রাশেদ গাজী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতাকর্মী মত বিরোধ ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় স্বার্থে একতাবদ্ধ হয়ে ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষের কাজ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন