POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি মাসুদ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাইমচর উপজেলায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি মাসুদ রানা @ মাসুদ তফদার (৪৭) কে আটক করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের উপ-পরিদর্শক ফারুক উল ইসলাম।

গ্রেফতারকৃত আসামি মাসুদ রানা @ মাসুদ তফদার চরভাঙ্গা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হযরত আলী তপাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে হাইমচর থানায় এফআইআর নং–১৪, তারিখ: ১৬/১১/২০২৫ এবং জি.আর. নং–২০৩/২০২৫ এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

হাইমচর থানার উপ-পরিদর্শক ফারুক উল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন