POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে জামায়াত প্রার্থীর গণসংযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫ | সময়: ৫:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন হাজীগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

রবিবার (১৬ নভেম্বর) সকালে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীদের নিয়ে তিনি পুরো বাজারজুড়ে দোকানদার, ব্যবসায়ী ও স্থানীয় জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে তিনি আসন্ন নির্বাচনে নিজের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা তালীমূল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মো. মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী, নায়েবে আমীর মাওলানা মো. কবির হোসাইন।

এছাড়া স্থানীয় অসংখ্য নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন