POPULAR BD NEWS
Popular BD News Logo

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন কচুয়ার পিআইও রাকিবুল ইসলাম

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫ | সময়: ১:১২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: রাকিবুল ইসলাম বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) ৮টি বিভাগের বিভিন্ন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৪৮৭ জন ভোটারেরর মধ্যে ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে তিনি ২৫৫ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আরিফুল ইসলাম পেয়েছেন ১৩১ ভোট।

পাবনা জেলার কৃতি সন্তান মোঃ রাকিবুল ইসলাম কেন্দ্রীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামণা করছি। পাশাপাশি সকল ভোটারদের আন্তরিক প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন