বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি: মমিনুল হক। তিনি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর – ৫ আসন থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন। তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মনোনয়ন ঘোষনার পর তিনি বেশ কয়েকদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকালে তিনি শাহরাস্তিতে এক গন সংবর্ধনার মধ্যদিয়ে তাঁর নির্বাচনী এলাকায় প্রবেশ করে। শাহরাস্তি উপজেলা নেতাকর্মীদের সংবর্ধনায় তিনি সংবর্ধিত হয়ে সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের পশ্চিম বাজার আজাদ চত্বরের পাশে হাজীগঞ্জের নেতাকর্মীদের দেয়া এক গণসংবর্ধনা প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওই সময় তাঁকে নেতা কর্মীরা ফুলেল সংবর্ধনা জানান।
পর দিন শুক্রবার তিনি ২ নং বাকিলা ইউনিয়ন বিএনপি একটি অফিস পরিদর্শন করেন পরে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলমের করব জিয়ারত করেন। তিনি সকাল থেকে জনসংযোগ করেন নেতাকর্মীদের খোঁজ খবর নেন। পরে বিকালে শাহরাস্তি হযরত রাস্তিশাহ এর মাজার জিয়ারত করেন। এভাবেই তিনি তার নির্বাচনী প্রচারনা পরিচানায় ব্যক্ত রয়েছেন। উল্লেখ্য,
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ): এই আসনে প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি এর আগে ২০০৮ সালে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের অধিক ভোট পান। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। এনসিপি থেকে মাহবুব আলম নির্বাচন করবেন।
এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৩শ’ ৬৫জন।