চাঁদপুরে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণটি আমরা পর্যালোচনা করে দেখবো, কি ধরণের কর্মসূচি নিতে পারি। বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে, কিন্তু সেখানে মাঝখানে ২০২৬ সালের নির্বাচন কিসের? এই জুলাই সনদের আইনের ভিত্তিতে তৈরির মাধ্যমে হবে। কিন্তু সেটাকে গুরুত্ব দেয়া হয় নাই।
ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।