POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিকরা বন্ধু হতে হবে প্রতিপক্ষ নয়:বিদায়ী জেলা প্রসাশক মোঃ মহসিন উদ্দিন 

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫ | সময়: ১১:২০ অপরাহ্ণ

চাঁদপুরের জেলা প্রসাশক মো: মহসিন উদ্দিন বলেছেন, সাংবাদিকরা মানুষের বন্ধু হতে হবে প্রতিপক্ষ নয়। সাংবাদিকরা মানুষের বন্ধ হলে সমাজ আরও আলোকিত হবে। সমাজকে আলোকিত করতে সাংবাদিকদের দায়ীত্ব নিতে হবে। সমাজের আয়না হিসাবে প্রতিষ্ঠিত এ পেশার মানুষগুলোই সমাজে সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে সহায়ক ভুমিকা রাখে। তাই প্রসাশন আর সাংবাদিক ও জনগন একে অপরের সাথে সমন্বয় করে দেশ জাতীকে এগিয়ে নিতে হবে।

সোমবার(১০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রসাশকের কার্যালয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিদায়ী সাক্ষাৎকারে উপরোক্ত মন্তোব্য করেন।

হাজীগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘ দিনের সমস্যা একটি বসার স্থান। হাজীগঞ্জ পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় একটি অফিস নির্মানে সহযোগীতা করেন। সেজন্য হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও কালের কন্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুর, হাজীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির সদস্য মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহবায়ক হাবিব উল্যাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ ও জহিরুল ইসলাম জয়।

এসময় বিদায়ী জেলা প্রসাশক হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি সাংবাদিকদের নানা প্রকার সমস্যা সামাধানে তাঁর ভুমিকার কথা বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন