POPULAR BD NEWS
Popular BD News Logo

জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫ | সময়: ৯:০২ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি এনসিসপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বিএনপি। যারা তার আর্দশের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে নেয়া হবে। তবে ড. ইউনুছকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে বলেও দাবি করেন তিনি।

সোমাবার সন্ধয়ায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না। স্বতন্ত্র ভাবে নির্বাচনে যাবে, প্রথম থেকে আমরা বলছি। কেউ যদি সংস্কার পন্থী হয়ে আসতে চায়, বাংলাদেশকে বিশ্বাস করে, জুলাইকে বিশ্বাস করে, চাঁদাবাজকে না বলে, আমরা তাদেরকে নিবো।

এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরিফ তালুকদারসহ আরো অনেকেই।

সভার সভাপতিত্ব করেন, এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম।

সভার শুরুতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে অংশ নেয় এনসিপির নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন