POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পুন: বিবেচনার দাবীতে মশাল মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

চাঁদপুর-৪ নির্বাচনী আসনের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির মনোনয়ন পুন:বিবেচনা করে পরিবর্তনের দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির আহবায়ক এমএ হান্নানের সমর্থকেরা।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌর বাস স্ট্যান্ড থেকে মশাল মিছিলটি শুরু করে টিএনটি মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে। মশাল মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

মশাল মিছিলে অংশ নেয়া এমএ হান্নানের সমর্থকেরা বলেন, এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া লায়ন হারুনুর রশীদকে পরিবর্তন করে এম এ হান্নানকে না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মসূচি চলবে। কেন্দ্রীয় বিএনপি যদি পরিবর্তন না করে, তাহলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের সিদ্ধান্ত মোতাবেক তারা আগামী নির্বাচনে কাজ করবে।

এর আগে টানা তিনদিন ফরিদগঞ্জ-লক্ষীপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে এমএ হান্নানের সমর্থকেরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন