POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সড়ক ব্যবস্থা নাজুক : অধিকাংশ সড়কে বড় বড় গর্ত 

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার সড়ক ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। উপজেলার বেশির ভাগ বড় সড়ক ও ছোট খাট রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে হয়েছে। সড়কে পিস ডালাই ধসে পড়েছে। খন এ সড়ক গুলো হাজীগঞ্জের মানুষের জন্য মরন ফাঁদে পরিনত হয়েছে।

চাঁদপুর – কুমিল্লা সড়ক থেকে এনায়েতপুর – ডাটরা সড়ক।

সড়কটি এনায়েতপুর, ধোপল্লা, সোনাচোঁ, মোহাম্মদপুর, আহাম্মদপুর, তারালীয়া, মালীগাঁও, দেশগাঁও, দেশ খাকুড়িয়া, ডাটরা শিবপুর গ্রাম হয়ে রামগঞ্জ উপজেলার সাথে মিলেছে। বিশাল এ সড়কের সাথে রয়েছে মোহাম্মদপুর চৌরাস্তা থেকে পন্ডিত বাড়ির সড়ক, মোহাম্মদপুর – জগন্নাথপুর হাইস্কুল সড়ক, তারালীযা থেকে গন্ধর্ব্যপুর সড়ক, তারালীয়া থেকে মৈশামুড়া সংযেগ সড়ক। এছাড়াও এ সড়কের থেকে বিভিন্ন স্থানের সাথে সংযোগ সড়ক রয়েছে।

এদিকে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে কৈয়ারপুল থেকে ওটতলী সড়ক, বলাখাল থেকে রামচন্দ্রপুর বাজার সড়ক, হাজীগঞ্জ বাজার থেকে সিহিরচোঁ হয়ে তারাপাল্লা – রগুনাথপুর পর্যন্ত সড়ক। রগুঘুনাথপুর থেকে মোল্লাবাড়ি হয়ে মতলব সড়ক, ওলিপুর থেকে ওটতলী খেয়াঘাট পর্যন্ত।

হাজীগঞ্জ পৌরসভা আলীগঞ্জে কংগাইশের মো়ল্লাবাড়ি সড়ক, রান্ধুনীমুড়া এলাকায় প্রায় বেশির ভাগ ছোট খাট কাঁচা পাকা রাস্তার নাজুক অবস্থা। পাকা ভেঙ্গে পুকুরে পড়েছে। আবার রাস্তার পাশ ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে।

এখন দিয়ে প্রতিনিয়ত বড় বড় মালবাহী ট্রাক এক হাজারের মত সিএনজি চালিত অটোরিকশা, অটোরিকশাসহ নানা প্রকারের যানবাহন।

কিন্তু সড়কগুলোর দুপাশ ধসে পড়েছে। সড়কের মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । বৃষ্টিতে গর্তে পানি জমে যানবাহন ডেবে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এসব সড়ক রা রাস্তা এখন ওই অঞ্চলের মানুষের জন্য মরণ ফাঁদ।

সড়ক ব্যবস্থা নাজুক থাকায় হাজীগঞ্জের মানুষ চমর ভোগান্তি পোহাচ্ছে।

এ সড়কের পিস উঠে মাটিগুড়ায় পরিনত হয়েছে। বৃষ্টি হলেই এ সড়ক হয়ে পড়ে মরণ ফাঁদ।এলাকাবাসীর প্রশ্ন। এসব দেখার কেউ আছে?

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার প্রকৌশলী ইকবাল কবির জানান, রাস্তার অবস্থা বেহাল বিষয়টি জানা আছে।

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, সড়কটি সংস্কারে ব্যবস্থা নিব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন