POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, ঢাকায় আহত ২০

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ | সময়: ১১:২৬ পূর্বাহ্ণ

দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে চাঁদপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে । রবিবার সকাল থেকে জেলার ১১শ ৫৯ টি বিদ্যালয়ে এই কর্মবিরতি পালন করতে দেখা যায়।

শিক্ষকেরা জানান, তাদের তিন দফা আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে কর্মবিরতি চলবে। ঢাকায় পুলিশের হামলায় চাঁদপুরের ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে রুহুল আমিন, ইব্রাহিম, মেশারফ ও নাছির উদ্দীন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এদিকে দ্রুত দাবীগুলো বাস্তবায়ন করে সামনে বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষার জন্য ক্লাস চালু করতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন