POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ | সময়: ৩:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের সহযোগিতায় শনিবার (৮ নভেম্বর) গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস উল্যাহ’র ছেলে ওজায়ের ইবনে ইউনুসের জন্মদিন উপলক্ষে এদিন বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান এবং বাছাইকৃত দেড় শতাধিক রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়।

মো. ইউনুস উল্যাহ্ জানান, প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষে গত ৮ বছর ধরে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এবছরও প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অপারেশনের জন্য বাছাইকৃত দেড় শতাধীকেরও বেশি রোগীকে থাকা-খাওয়া, ঔষধ ও কালো চশমা বিনামূল্যে দেয়া হবে।

আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিা রিলেশন অফিসার মো. আবু জাফর, কাঁকৈরতলা জনতা কলেজের প্রভাষক মোজাম্মেল হক কাজল।

মো. ইউছুফের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. কামরুল হোসেন। এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম’সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন