POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে সাংবাদিক জাকির হোসেনের ট্রাক মার্কা প্রতীকে গণসংযোগ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ | সময়: ১২:২০ অপরাহ্ণ

চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে ব্যাপক গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কা প্রতিকের প্রার্থী সাংবাদিক জাকির হোসেন।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের দলীয় কার্যালয় বাস স্ট্যান্ড এলাকা থেকে প্রচারনা শুরু করেন তিনি।

এরপর শহরের স্বর্ণখোলা, ব্যাংক কলোনিসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

গণসংযোগে নেতাকর্মীরা তারুণ্য ভিত্তিক রাজনীতিক দল ট্রাক মার্কায় ভোট চান এবং গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি তুলে ধরেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ জনগণ প্রার্থীর প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

গণসংযোগকালে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন