POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী শুক্রবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫ | সময়: ১০:২৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের বাবা মাস্টার খলিলুর রহমানের ২৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ৭ নভেম্বর। ২০০০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুম মাষ্টার খলিলুর রহমান চাঁদপুরের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত কর্মময় জীবন অতিবাহিত করেছিলেন।

জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার নিজ বাড়ী মোহাম্মদপুর মোল্যা বাড়ির দরবার শরীফে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি মোহাম্মদপুর মোল্যা বাড়ি দরবার শরীফের পীরে কামেল মৌলভি ছলিম উদ্দিন রহ. এর এক মাত্র পুত্র ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন মরহুমের পরিবারবর্গ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন