POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের এনায়েপুর – ডাটরা সড়ক অলিপুর – ওটতলী সড়ক যেন মরন ফাঁদ

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫ | সময়: ৩:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে এনায়েতপুর – ডাটরা সড়কটি যেন মরন ফাঁদে পরিনত হয়েছে।

চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক সড়কে থেকে শুরু হয়ে সড়কটি এনায়েতপুর, ধোপল্লা, সোনাচোঁ, মোহাম্মদপুর, আহাম্মদপুর, তারালীয়া, মালীগাঁও, দেশগাঁও, দেশ খাকুড়িয়া, ডাটরা শিবপুর গ্রাম হয়ে রামগঞ্জ উপজেলার সাথে মিলেছে। বিশাল এ সড়কের সাথে রয়েছে মোহাম্মদপুর চৌরাস্তা থেকে পন্ডিত বাড়ির সড়ক, মোহাম্মদপুর – জগন্নাথপুর হাইস্কুল সড়ক, তারালীযা থেকে গন্ধর্ব্যপুর সড়ক, তারালীয়া থেকে মৈশামুড়া সংযেগ সড়ক। এছাড়াও এ সড়কের থেকে বিভিন্ন স্থানের সাথে সংযোগ সড়ক রয়েছে। এ সড়কে প্রতিনিয়ত বড় বড় মালবাহী ট্রাক এক হাজারের মত সিএনজি চালিত অটোরিকশা, অটোরিকশাসহ নানা প্রকারের যানবাহন।

কিন্তু সড়কটি দুপাশ ধসে পড়েছে। সড়কের মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে । বৃষ্টিতে গর্তে পানি জমে যানবাহন ডেবে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। সড়কটি এখন ওই অঞ্চলের মানুষের জন্য মরণ ফাঁদ।

এদিকে হাজীগঞ্জ উপজেলার অলিপুর থেকে ওটতলী খেয়াঘাট পর্যন্ত সড়কটির বেহাল দশা। এ সড়কের পিস উঠে মাটিগুড়ায় পরিনত হয়েছে। বৃষ্টি হলেই এ সড়ক হয়ে পড়ে মরণ ফাঁদ।এলাকাবাসীর প্রশ্ন। এসব দেখার কেউ আছে?

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার প্রকৌশলী ইকবাল কবির জানান, রাস্তার অবস্থা বেহাল বিষয়টি জানা আছে। হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, সড়কটি সংস্কারে ব্যবস্থা নিব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন