POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা নারী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ
চাঁদপুরে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছে। মঙ্গলবার চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  তারা যে ক্যাম্প থেকে পালিয়ে এসেছে আজ বুধবার তাদেরকে সেই ক্যাম্পে পৌছানো এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের একাউন্টস অফিসার উত্তম জানান, পাসপোর্ট এর জন্য দুই নারী তাদের অফিসে ডিএডি জাহাঙ্গীর আলম এর রুমে যায় । পরে জাহাঙ্গীর আলম তাদেরকে কিছু প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারেনি। তারা ভালোভাবে বাংলা বলতে পারেনি।
এরপর তারা চাঁদপুর সদর মডেল থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাহবুবুর রহমান, চাঁদপুরে এই প্রথম রোহিঙ্গা নারীরা পাসপোর্ট করতে আসে। বিষয়টির সাথে চাঁদপুরের কেউ যদি রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকে আটক করে নিয়ে এসেছি। তারা যে ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন সেখানে তাদেরকে নিয়ে পৌঁছে দিতে হবে। এরপর সেখানে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন