POPULAR BD NEWS
Popular BD News Logo

এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দিল ইসি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ১৪৩টি আবেদন এসেছিল। ২২ দলের তদন্ত হয়েছে। এরপর সাতটি দল কোয়ালিফাই করেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত হবে।

তিনি জানান, বাকিগুলোর পুনরায় তদন্তের পর তিনটি দল— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন