সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ঘোষণা করায় উচ্ছ্বাসিত চাঁদপুরের বিএনপির নেতা-কর্মীরা।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি প্রতিক্রিয়ায় জানান, ‘সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও সশ্রদ্ধচিত্তে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়ে আপনারা যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি প্রতিজ্ঞা করছি, তার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ।’
তিনি আরো জানান, ‘এই মনোনয়ন শুধু আমার নয়, এটি হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘ হাজীগঞ্জ-শাহরাস্তির সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ আহ্বান: ঐক্যবদ্ধ হোন! আমার প্রিয় হাজীগঞ্জ ও শাহরাস্তির সর্বোচ্চ জনগণকে আমি এই পবিত্র মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। আমাদের বিজয় নিশ্চিত করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
উল্লেখ্য, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় সর্বশেষ ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পান এই প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এছাড়া চাঁদপুরের ৫টি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীরা হচ্ছেন চাঁদপুর-১ এহসানুল হক মিলন, চাঁদপুর ২- মোঃ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর- ৪-লায়ন হারুন ও চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক।