POPULAR BD NEWS
Popular BD News Logo

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের ৪ মাদক ব্যবসায়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

চাঁদপুররে যৌথ বাহিনীর অভিযানে হাইমচর উপজেলা, শাহরাস্তি উপজেলা ও কচুয়া উপজেলা থেকে ৪  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।

ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযানে হাইমচর উপজেলার গন্ডামারা এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফারুক (২৯) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার দইয়ারা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মহিন উদ্দিন (৫৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কচুয়া উপজেলার সাচার থেকে মাদক ব্যবসায়ী আবিজ উদ্দিন কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং একই এলাকার মাদক ব্যবসায়ী আরিফ হোসেন(২০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের হাইমচর, শাহরাস্ত ও কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন