চাঁদপুর সদরের নানুপুর বাগাদী চৌরাস্তা এলাকায় অস্বচ্ছল দুই হাজার রোগীরা পেলেন চক্ষু চিকিৎসা সেবা।
রবিবার(২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আটজন চক্ষু চিকিৎসক এই সেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানসহ স্বল্প ব্যায়ে চোখের ছানী অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।
এখানে প্রতি মাসের প্রথম রবিবার চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রমের মধ্যে ছানী রোগী বাছাইকরণ ও প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানান ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান রোকন। তিনি জানান, তার প্রতিষ্ঠিত চাঁদপুরজমিন হাসপাতালের আয়োজনে গ্রামের অস্বচ্ছল রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
প্রান্তিক জনপদে এমন চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি রোগীরা।