৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন এবং অজিদা আক্তার ও হাজীগঞ্জ উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ও রবিবার স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।
শনিবার (১ নভেম্বর) যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার রান্ধুনিমোড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী শাহ আলম(৪০) কে গ্রেফতার করা হয়। তার কাছে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (২ নভেম্বর) যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার দাকিরগাও এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোগাহ হোসেন (২৭) এবং অজিদা আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের হাজীগঞ্জ থানা পুলিশ ও চাঁদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।