চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড বিএনপির মহিলা কর্মীসভা ও ৫নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বিকেলে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবর হোসেনের সভাপতিত্বে মহিলা কর্মীসভা হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লালুর সভাপতিত্বে মাঝি বাড়ি প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তী বিএনপির সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সরোয়ার হোসেন বুলু, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ভুট্টো, সাবেক সহসভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরণ, এডভোকেট ওমর ফারুক টিুটু, নুরুন্নবী সম্রাট, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ এমরান হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।
৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিঠুর সঞ্চালনায় মহিলা কর্মীসভায় শুভেচ্ছা বক্তৃতা করেন ৪নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আন্দুল মান্নান, ওয়ার্ড যুবদলের সভাপতি
ইবরাহীম কাজী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক রিপন রাজা প্রমুখ।
৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর সঞ্চালনায় উঠান বৈঠকে শুভেচ্ছা বক্তৃতা করেন যুগ্মসম্পাদক মহিউদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইবরাহিম খলিল, আব্দুর রশিদ, টুটুল, হাবিব, মিলন, ইউসুফ, যুবনেতা, শরিফ, ইয়াছিন, মাসুদ, শ্রমিক নেতা আক্তার, মহিলা দলনেত্রী লাকি আক্তার, রাহীমা, জোসনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে কোনো মানুষ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হবে না বলে নিশ্চিত করার আহবান জানান।