হাজীগঞ্জ কচুয়া সড়ক রেল গেইট সংলগ্ন অবস্থিত এইচ জি হেলথ কেয়ার হাসপাতালে ১ দিনের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯ টায় ডাক্তাররা তাদের প্রথম রোগী কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সারাদিন ব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
সারাদিন ব্যাপী ক্যাম্পে প্রায় ৩ শতাধিক মানুষ কে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে সেবা প্রদান করেন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদ মোল্লা, সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. নূর ই আলম মজুমদার, গাইনী বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস জ্যোতি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মেহেদী হাসান, অর্থোপেডিক সার্জন ডা. মো. নাবিল নিবরাস এবং শিশু বিশেষজ্ঞ ডা. জামিল ওসমান।
হাসপাতালের চেয়ারম্যান এএফএম আহমেদ কবির তনয়, ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান ফিরোজ, ভাইস চেয়ারম্যান মো. শামছুজ্জামান মুন্সী, আবুল খায়ের, আবুল ফাত্তাহ, এএমডি আহমেদ খান, সেক্রেটারি মাসুদ খানসহ অন্যান্য পরিচালকবৃন্দের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান ফিরোজ বলেন, হাজীগঞ্জে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যেই এইচ.জি হেলথ কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। নিয়মিত হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অস্বচ্ছল পরিবারের জন্য বছরে একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করি। এর ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে।
সারাদিন ব্যাপী ক্যাম্পে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল সার্বিক সহযোগিতা প্রদান করেন, তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসক সহায়তা ও রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।