POPULAR BD NEWS
Popular BD News Logo

শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন তা বুঝতে চাই: আখতার হোসেন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫ | সময়: ১২:০৭ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, এনসিপি সবসময় বলেছে শাপলার কোনও বিকল্প নেই। বিকল্প কেবল শাপলার ভেতর থেকেই হতে হবে। আমরা নানারকম শাপলার ডিজাইন উপাস্থাপন করেছি। নির্বাচন কমিশন শাপলার ভেতর থেকেই শাপলা কলিকে বিকল্প হিসেবে হাজির করেছে। শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই৷

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন