POPULAR BD NEWS
Popular BD News Logo

ফুটপাত থেকে ১৬ টি অবৈধ দোকান উচ্ছেদ ও ৭টি অবৈধ যানবাহন জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫ | সময়: ৮:০৪ পূর্বাহ্ণ
চাঁদপুরে হাজীগঞ্জ বাজারের ফুটপাত থেকে ১৬ টি  অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদ ও ৭টি অবৈধ যানবাহন জব্দ করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ বাজারে আধিপত্য বিস্তার প্রতিরোধ ও যানজট নিরসনে  উপজেলা প্রশাসন, পুলিশ এবং হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সমন্বিত উদ্যোগে হাজিগঞ্জ বাজার স্থিতিশীল রাখতে এবং যানজট নিরসন করতে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে।
হাজীগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গঠিত টাস্ক ফোর্স কর্তৃক   ফুটপাতের ১৬ টি অবৈধ  ভ্রাম্যমান  দোকান উচ্ছেদ এবং ৭টি অবৈধ যানবাহন জব্দ করা হয়।  ভ্রাম্যমান দোকান, ফুটপাত দখল, অতিরিক্ত মূল্য এবং খাবার প্রস্তুতিতে  নিম্নমান , হাজীগঞ্জ শহরের যানজট  নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

 

এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ  হাজীগঞ্জ বাজারে যত্রতত্র যাত্রী উঠানামা করার অপরাধে আইদি ও বোগদাদ পরিবহনের বাস মালিককে ২০ হাজার টাকা জরিমানা , নিম্নমানের খাবার পরিবেশন করায়  দুই হোটেলকে ১৮ হাজার টাকা জরিমানা করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন