কোরআন-সুন্নাহ্ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের একক রাজনৈতিক দর্শন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আল আজহার ইসলামিক একাডেমি মিলনায়তনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক মারুফ ও সাংগঠনিক সম্পাদক রাজুকে যথাক্রমে দায়িত্ব দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোঃ খোরশেদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া আজমী, চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোতাসিম বিল্লাহ, মোঃ জাকির হোসেন মিয়াজী, সাংবাদিক মোঃ মনজুর আলম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী, হাজীগঞ্জ উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল মিয়াজী এবং ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মোঃ নেয়ামুল ইসলাম প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রুবেল।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন। তিনি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবনির্বাচিত কমিটির মাধ্যমে সকল শাখা ও ইউনিট কমিটি দ্রুত গঠনের আহ্বান জানান।
প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম, হাজীগঞ্জ পৌরসভা আহ্বায়ক মোঃ হাশেম মজুমদার, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ কাউছার আলম, ইসলামী ছাত্রসেনা জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ।
বক্তারা চলমান রাজনৈতিক বৈরি পরিবেশ থেকে উত্তরণ করে দেশে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।