হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা ও পৌরসভার অস্থায়ী দলীয় কার্যালয়ে পৌর ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবুল কালাম কোরআন তেলাওয়াত ও পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা ইকরাম হোসাইন মিয়াজির ইসলামি সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসানাত পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির হাফেজ মাওলানা মোঃ মীর হোসাইন, ৬নং বড়কুল ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার সহ শাপলা চত্বরের হত্যাকান্ড, ফিলখানার হত্যাকান্ডের বিচারের দাবি জানান। তারা বলেন জামায়াতে নেতাদের হত্যার উদেশ্য হাসিনার লগিবৈঠা বাহিনী তান্ডব চালায়।
তারা আরো বলেন ঐদিন হাজীগঞ্জের সুদিয়া গ্রামের জসীম উদ্দীন মারা যায় আমরা তার হত্যার বিচার সহ হাসিনার সকল হত্যাকান্ডের বিচার চাই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিএম কলিম উল্লাহ্ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।