POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২৮ টি দেশী অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫ | সময়: ৭:১২ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পুরান বাজার থেকে ২৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনি।  সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার জাবেদ।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার কলেজ রোড  এলাকা থেকে ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এরমধ্যে ১টি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৮টি চাপাতি এবং ০৩টি ছোট ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন