চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আইন শৃংখলার ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, আইন শৃংখলার উন্নতির স্বার্থে রাত ১০ টার পর চা-দোকানগুলোও বন্ধ রাখা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
ক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার কমিশনার( ভুমি) জবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ,
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মেদ তানভির হাসান, হাজীগঞ্জ থানা ওসি (তদন্ত) রাজিব, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ রিসোর্স সেন্টারের ইনিক্টটর রাশেদা আতিক রুজিসহ সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় হাজীগঞ্জ উপজেলা আইন শৃংখলার উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়।