POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে সার ও কীটনাশক বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫ | সময়: ৮:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

অভিযানকালে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্স নামের দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থে এবং বাজারে সঠিক মূল্য ও গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ বলেন, যেসব ব্যবসায়ীর সার বিক্রির অনুমতি নেই, তারা যেন বিক্রি না করে। অননুমোদিত ব্যবসা থেকে বিরত থেকে কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন