POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ | সময়: ৭:০০ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের   প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন।
রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার পরিষদের মাঝ স্থানে এ কোর্ট উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ  তানভির হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মা আশিকুর রহমান।
এই কোর্টে নিয়মিত খেলা হবে। তবে নভেম্বরে এ কোর্টে টুর্নামেন্ট হবে। খেলাগুলো দেখতে সকলকে আমন্ত্রণ জানান উপজেলা পরিষদের   প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন