POPULAR BD NEWS
Popular BD News Logo

শেখ হাসিনার ‘রাজাকারের নাতিপুতি’ বক্তব্য বুঝতে ভুল হয়েছে: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ | সময়: ২:৪৬ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের নাতিপুতি’ বক্তব্য বুঝতে ভুল হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তিনি।

মো. আমির হোসেন ট্রাইব্যুনালকে বলেন, ‘তারা প্রাইম মিনিস্টারের বক্তব্য ভুল বুঝেছেন। রাজাকারের প্রতি যে ঘৃণা আছে, বিষয়টি দাঁড়ালো যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবেন না। উনি কিন্তু এ কথা বলেননি। উনি চেয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটাটিকে একটি সংযত পর্যায়ে নিয়ে ছাত্রদের সঙ্গে বসার জন্য চেষ্টা করেছেন।’

শেখ হাসিনাকে ১৪ শ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত: তাজুল ইসলামশেখ হাসিনাকে ১৪ শ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত: তাজুল ইসলাম
এর আগে, গত ১৬ অক্টোবর টানা পাঁচদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। এতে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দাবি করেন চিফ প্রসিকিউটর।

একই সঙ্গে অপরাধীদের সম্পদ জব্দ করে হতাহতদের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে।

এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, ১৪০০ মানুষকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিবেচনায় শেখ হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেবল মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশই দেননি, বরং তিনিই ছিলেন সকল অপরাধের মূল। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন