POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় নির্বাচনে কোন প্রভাব পরার সম্ভাবনা নেই: মতলবে ইশরাক হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫ | সময়: ৯:১২ পূর্বাহ্ণ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সাময়িক আলোচনার বিষয় হলেও জাতীয় নির্বাচনে কোন প্রভাব পরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। পরে

এসময় ইশারাক হোসেন আরো বলেন, ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করতে যে ধরনের রাজনৈতিক প্রজ্ঞা বা কাঠামো প্রয়োজন তা শুধুমাত্র একট রাজনৈতিক দলের মাধ্যমেই সম্ভব।

পরে মতলবের বিভিন্ন স্থানে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বশির আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন