POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আবু বকর (২) নামে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের মোহাম্মদপুর সর্দার বাড়ি হোসেন সর্দারের ছেলে।

স্থানীয় বাসিন্দা আক্তার সর্দার জানান, শুক্রবার সকালে থেকে শিশুটিকে খুজে পাচ্ছে না । স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষনা করে। হোসেন সর্দারের সে এক মাত্র শিশু সন্তান বলে জানা গেছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্মা তানভির হাসান জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা হেছে। তবে এখন চার দিকে পানি সকালকে সচেতন হতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন