বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হলেন হাজীগঞ্জের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দলের চাঁদপুর জেলা শাখার আহবায়ক মো. নুরে আলম।
গেলো বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রিক্সা, ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. আরিফুর রহমান তুষারের স্বাক্ষরিত কমিটির ২৩ নম্বর সদস্য হিসেবে যুক্ত হন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালক দলের চাঁদপুর জেলা আহবায়ক মোঃ নুরে আলমকে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত করায় কেন্দ্ৰীয় কমিটির সমন্বয়ক জনাব আরিফুর রহমান তুষারকে চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
পরে সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান সহ নানান আন্দোলনে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান অটো চালকরা যে ভূমিকা রেখেছে তা ভুলার মতো না। তাই রিক্সা, ভ্যান অটো চালকদের অধিকার আদায় থেকে শুরু করে যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়ানো এই সংগঠনের মূল লক্ষ্য। চাঁদপুরের রিক্সা, ভ্যান অটো চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার সুবিধা হয়েছে।
এ সময় চাঁদপুর জেলা কমিটির পক্ষ থেকে সৌজন্য শুভেচ্ছা জানান অনেক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, “এই সিদ্ধান্তে চাঁদপুর জেলা কমিটি আরও সংগঠিত ও গতিশীল হবে।”