সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির উন্নয়ন- প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী শেষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়।
সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়। জেলায় ২০১৩ সালের জরিপনুযায়ী ৬৪ হাজার ৯ হাজার ৬১ জন প্রতিবন্ধী রয়েছে। তারমধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ৭ হাজার ৬শ ৬৬জন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বক্তৃতায় তিনি বলেন, আজ বিশ্ব সাদাছড়ি দিবস। এই দিবসটিতে যারা দৃষ্টিহীন এদের উদ্দেশ্যেই এই দিবসটি পালন করা হয়। তাদের কিভাবে সেবা দিতে পারি, তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি সেজন্যই আজ বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে একটি চক্ষু শিশির করা হয়েছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী এখানে তাদেরকেও সেবা দেওয়া হবে এবং যারা হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারে না তাদেরও সেবা দেওয়া হবে।
দিবসটিতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন সহ দৃষ্টি প্রতিবন্ধীরা।