হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক ওয়ালী উল্ল্যাহ (৬০) আর নেই। তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে ঢাকায় হৃদরোগ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এর আগে রাতে বুকে ব্যাথা উঠে। সকালে স্ত্রীসহ ঢাকায় যাবার পথে মারা যান।
রাতে তাকে কচুয়া উপজেলার সাহেদাপুর গ্রামে নেয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেন।