POPULAR BD NEWS
Popular BD News Logo

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে

হাজীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার বিকেলে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” প্রতিপাদ্য বিষয়ে দিবসটি উদযাপনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আবছার প্রমুখ।
হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমানের উপস্থাপনায় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, হাজীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটিকে জনসচেতনতায় রুপ দিতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ সহিদুল ইসলাম, ফায়ার ফাইটার শামীম সহ অন্যান্য ফায়ার ফাইটাররা মহড়া প্রদর্শন করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন