POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ প্রেসক্লাব'র সাথে অফিসার ইনচার্জের মতবিনিময়

চুরি ও মাদক ঠেকাতে সামাজিক ঐক্য প্রয়োজন : ওসি মোঃ মহিউদ্দিন ফারুক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ প্রেসক্লাব’র ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত কমিটির সাথে হাজীগঞ্জ থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় বক্তৃতা করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, চুরি ও মাদক ঠেকাতে সামাজিক ঐক্য প্রয়োজন। সংবাদকর্মীরা আমাদের সাথে এক ও অভিন্ন চিন্তা ও কাজ করছে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন, মহিলারা যেনো একা বাজারে না আসে। বর্তমান পরিস্থিতিতে সকলকে একটু সচেতন থাকা জরুরী।
আলোচনা করেন অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মা।
উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হাছান মাহমুদ, সহসভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর কবির, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মোঃ সাখাওয়াত হোসেন, খন্দকার আরিফ, শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।
এছাড়াও হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সিফাত সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন