POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫ | সময়: ১০:৪০ অপরাহ্ণ
 চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়েছে।

 

সম্প্রতিক  বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর বিভিন্ন কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।

 

এতে তারা নাসীরুদ্দীন পাটোয়ারীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেয়।

 

এসময় উপস্থিত বিক্ষোভকারীরা বলেন, আগামীদিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারী কে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

 

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্র নেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন