POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সুদের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫ | সময়: ১:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূ শাহনাজ বেগমকে (৩৮) আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে এই ঘটনা ঘটে।

রাতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গৃহবধূকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাটানো হয়।  সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতলে চিকিৎসারত গৃহবধূ শাহনাজ বেগম বলেন, জমি বন্ধক রেখে একই গ্রামের বাসিন্দা মোসাম্মৎ নাসিমার কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে ধার নেয়। পরবর্তীতে ধারের টাকা শোধ করতে না পারায় নাসিমা বেগম ও অজ্ঞাত ৩/৪ জন মিলে তাকে একা পেয়ে  শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পর নাসিমা বেগম ও তার সহযোগিতারা পলাতক রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন