POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে কলেজ প্রাঙ্গন থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫ | সময়: ৩:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সালামত উল্ল্যাহ থাকার পরিত্যাক্ত রান্না ঘরের পাশ থেকে অর্ধ-গলিত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।

শুক্রবার দুপুরে খবর পেয়ে থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে অর্ধ-গলিত পুরুষের পরিচয় সনাক্ত করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, মরদেহটি ধারণা করা হচ্ছে পুরুষের। কলেজ শিক্ষকদের কোয়াটারে একটি পানির মোটর রয়েছে। সেটি চুরি করতে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে। তারপরও এটি ময়নাতদন্ত শেষে অপমৃত্যুর মামলার তদন্ত করে রহস্য বের করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন