POPULAR BD NEWS
Popular BD News Logo

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫ | সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী
মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৭ সেপ্টেম্বর বাদ জোহর মরহুমের নামাজে জানাজা চাঁদপুর শহরের কোড়ালিয়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে একজন প্রতিবাদী কন্ঠস্বর ছিল। বিশেষ করে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদকে কুক্ষিগত করে রাখা এবং কতিপয় ব্যক্তিদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ছিল।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন